আগামী
২৪ অক্টোবর থেকে কানাডায় ইমিগ্রেশনের জন্য আবেদনকারীর ওপর নির্ভরশীল ২২
বছর বয়সের কম এবং অবিবাহিত সন্তানরা নির্ভরশীল সন্তান হিসেবে আবেদনকারীর
সঙ্গে আবেদনপত্রে অন্তর্ভুক্ত হতে পারবে। ২০১৪ সালের ১ আগস্ট থেকে কানাডায়
অভিবাসন নীতিতে ১৯ বছরের কম বয়সী সন্তানদের নির্ভরশীল সন্তান
(ডিপেন্ডেন্ট চাইল্ড) হিসেবে আবেদনপত্রে অন্তর্ভুক্ত করার নিয়ম প্রবর্তিত
হয়। এই তারিখের আগে নির্ভরশীল সন্তান (ডিপেন্ডেন্ট চাইল্ড)-এর সর্বাধিক
বয়স ২২ বছরের নিচে ছিল।
টরন্টোস্থ
ইমিগ্রেশন কনসালটেন্ট শামিম আরা বেগম জানান- ইমিগ্রেশন, রিফিউজি এবং
সিটিজেনশিপ কানাডা গত ৩ মে এই পরিবর্তনের সরকারি গেজেট প্রকাশ করেছে। এই
পরিবর্তন কার্যকরী হলে নির্ভরশীল সন্তানের সংজ্ঞা পূর্ববর্তী স্থানে অর্থাৎ
আবার ২২ বছরের নিচে ফিরে আসবে। নতুন এই নিয়ম আগামী ২৪ অক্টোবর ২০১৭ থেকে
কার্যকর হবে।
এদিকে,
কানাডায় নাগরিকত্ব আইন পরিবর্তন সংক্রান্ত আইন বিল সি-৬ সিনেটে পাস
হয়েছে। এই বিল পাসের ফলে কানাডায় অভিবাসীরা দেশটির নাগরিকত্বের জন্য
দ্রুত এবং আগের চেয়ে আরও সহজে এখন আবেদন করতে পারবেন। সিনেটে বিলটি পাস
হয়েছে। এতে ৪৫ টি ভোট বিলটির পক্ষে এবং ২৯ টি বিপক্ষে পড়ে।অটোয়াতে
সিনেটররা বিলটি পর্যালোচনা করার জন্য হাউস অফ কমন্সে তাদের সহকর্মীদের
সঙ্গে মতবিনিময় করেন।

No comments:
Post a Comment