Monday, June 12, 2017
Tuesday, June 6, 2017
Curious George embraces Ramadan
Author Hena Khan explains why she used a well-known character to introduce Muslim and non-Muslim children to Ramadan.
Curious George, the children's character,
has travelled to many places, and celebrated several holidays in his
lifetime - Hanukkah, Christmas, even Halloween and St Patrick's Day.
But this year he is breaking his fast, going
to the mosque, and preparing for Eid celebrations. In It's Ramadan,
Curious George, written by Hena Khan, the inquisitive monkey and his
caretaker, the Man with the Yellow Hat, learn about the month when
Muslims eschew food and drink from dawn until dusk.
Through his friend, Kareem, George learns about Islamic culture, charity and prayer.
The two break their fast together as the sun
sets with kabobs, pizza and chocolate-dipped bananas. As Eid, the
holiday celebrating the end of Ramadan, approaches, George is given a
gift as is customary - a vest - and the Man with the Yellow Hat swaps
his headgear for a fez.
Khan, a Maryland-based, Pakistani-American
writer, who has already written two Islamic-themed picture books, grew
up reading Curious George, and writing the latest in the series was an
exciting opportunity to share this classic with her two sons. "Our
shared love for such a timeless and iconic character made it extra
exciting to have the chance to write a Curious George book," she said.
But to Khan, the timing of the book is just
as important as the content. "I'm grateful for the chance to tell my
stories ... to help challenge the dangerous and destructive narrative
about American Muslims that is being propagated ... at a time of
unfortunate hate-mongering, finger-pointing and fear."
For some Muslim American parents, the book
is a means to have Curious George share their traditions and culture,
without forgoing their American identity at a time when Islamophobia is
high and even children are feeling the effects of social stigma. "When
my kids saw that a book about their religion was being made, with their
superhero as the main character, it was a really deal for them," said
Aseel ElBorno, a teacher and mother of two children living in the
Virginia area.
"I think at a time when Muslims are being
made to feel like they are not a part of American society, having a book
like Curious George makes us become more mainstream, and I think that's
the goal for a lot of Muslim Americans at this day and age," she said.
The book has also been a hit with non-Muslim
families, according to Khan. Crystal Lander, a Christian mother living
in the DC area, said the book is a good primer on Ramadan for those who
weren't very familiar with it.
"I think it's so important for kids to learn
about about other cultures and religions," she said. "I have lots of
friends who are fasting this month, and I'm so happy to know a bit more
about their religion."
Al Jazeera spoke with Hena Khan about her book, which, due to demand, is currently in its third printing.
Saudi Arabia: Ramadan moon sighting continues on Friday
Lebanon, Turkey, Yemen and Iraq declare Saturday as the first day of Ramadan while Saudi Arabia postpones confirmation.
Lebanon, Yemen, and Iraq confirmed that Saturday, May 27, will be the first day of Ramadan 2017.Turkey - along with Muslim communities in Europe, the US, Canada and Australia - previously declared that Saturday will be the first day of Ramadan, based on astronomical calculations of the new moon birth.
Saudi Arabia's High Judicial Court announced that the moon was not sighted on Thursday evening, and that it will convene on Friday evening for moon sighting again.
Qatar, Bahrain, Kuwait and the UAE made similar announcements, and will make the call on Friday evening.
Ramadan 2017: Why is it so important for Muslims?
Ramadan is upon us once again. Here is what happens during the holy month.
Different cultures have different traditions during Ramadan [Amr Abdallah Dalsh/ Reuters]
Ramadan is the holiest month for Muslims. Every year, Muslims around the world fast during daylight hours, but what is it really about? What is Ramadan?
Ramadan is the ninth month in the Muslim lunar calendar.
Healthy adult Muslims fast in Ramadan from dawn until dusk. This
includes abstaining from drinking, eating, immoral acts and anger. Other
acts of worship such as prayer, reading the Quran and charity are also
encouraged during Ramadan.
Muslims also believe that the Quran was revealed in Ramadan.
During the holy month, Muslims would wake up early to eat a pre-dawn meal called suhoor, and they break their fast with a meal referred to as iftar.
It is common for mosques to host large iftars, especially for the poor and needy. Nightly prayers called Tarawih are also held in mosques after iftar.
Different cultures have different traditions during Ramadan, whether it is a special food they must cook, or eating iftar with the extended family. Islamic tenets, such as generosity, inspired most of these traditions, such as sharing food and inviting guests over for iftar.
Muslims also believe that the Quran was revealed in Ramadan.
During the holy month, Muslims would wake up early to eat a pre-dawn meal called suhoor, and they break their fast with a meal referred to as iftar.
It is common for mosques to host large iftars, especially for the poor and needy. Nightly prayers called Tarawih are also held in mosques after iftar.
Different cultures have different traditions during Ramadan, whether it is a special food they must cook, or eating iftar with the extended family. Islamic tenets, such as generosity, inspired most of these traditions, such as sharing food and inviting guests over for iftar.
Recommended Acts During Ramadan
There are some acts that are recommended, and if you practice them, you will gain more rewards from Allaah ﷻ such as:
Having suhuur (pre-dawn meal) and delaying it until just before fajr (dawn) time.
We should also hurry to break the fast at sunset.
Another recommended act is that we break the fast by eating an odd number of fresh or dry dates, and if those are not available, then having a drink of water would be sufficient.
Also we can earn rewards by supplicating at the time of breaking the fast, as the prophet ﷺ used to say, Dhahabadh-dhama-oo wabtallatil-'urooqu, wa thabatal-ajru inshaa'Allaah. Which can be translated as, "The thirst has gone, the veins are moistened and Allaah willing, the reward is confirmed."
Another recommended act is that we pray taraaweeh daily after Isha
To gain even more rewards, it is recommended that during Ramadan we increase our recitation and study of the Qur'an. This is because the revelation of the Qur'an began during this time, and also Angel Gabriel used to review the Qur'an with the Prophet during this month.
We can also gain rewards by using Miswaak (a piece of root from the Araak tree found in the Hijaaz region of the Arabian Peninsula used to clean the teeth), if not available, any other cleaning tool to clean the mouth is sufficient.
We ask Allaah ﷻ to strengthen us in Ramadan, accept our fasts, and reward us with His forgiveness and the highest place in Paradise. Ameen.
Having suhuur (pre-dawn meal) and delaying it until just before fajr (dawn) time.
We should also hurry to break the fast at sunset.
Another recommended act is that we break the fast by eating an odd number of fresh or dry dates, and if those are not available, then having a drink of water would be sufficient.
Also we can earn rewards by supplicating at the time of breaking the fast, as the prophet ﷺ used to say, Dhahabadh-dhama-oo wabtallatil-'urooqu, wa thabatal-ajru inshaa'Allaah. Which can be translated as, "The thirst has gone, the veins are moistened and Allaah willing, the reward is confirmed."
Another recommended act is that we pray taraaweeh daily after Isha
To gain even more rewards, it is recommended that during Ramadan we increase our recitation and study of the Qur'an. This is because the revelation of the Qur'an began during this time, and also Angel Gabriel used to review the Qur'an with the Prophet during this month.
We can also gain rewards by using Miswaak (a piece of root from the Araak tree found in the Hijaaz region of the Arabian Peninsula used to clean the teeth), if not available, any other cleaning tool to clean the mouth is sufficient.
We ask Allaah ﷻ to strengthen us in Ramadan, accept our fasts, and reward us with His forgiveness and the highest place in Paradise. Ameen.
Saturday, June 3, 2017
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকর
ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাদকর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
ফিনে গেইল পার্টির সদস্য ভারাদকর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ৬০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার ঠিক পেছনে রয়েছেন, সে দেশের আবাসনমন্ত্রী সিমন কনভেনেস। পার্লামেন্ট এই মুহূর্তে বন্ধ। তাই আনুষ্ঠানিকভাবে লিওকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়নি। আগামী ১৩ জুন পার্লামেন্ট চালু হলেই তাকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
লিও-র জন্ম এক গুজরাতি পরিবারে। বাবা অশোক ভারাদকার মুম্বইয়ে থাকতেন। ব্যবসায়িক সূত্রে সেখান থেকে আয়ারল্যান্ডে এসেছিলেন তিনি। সেখানেই মিরিয়াম নামে এক মহিলার সঙ্গে তার পরিচয় এবং বিয়ে। আয়ারল্যান্ডের ডাবলিনে জন্ম হয় লিও-র। জন্মের পর ৩৮টা বছর সেখানেই কেটেছে। ডাবলিন থেকে ডাক্তারি পাশ করেন।
লিও ভারাদকর একজন ঘোষিত সমকামী এবং সমকামী অধিকারকর্মী।
আয়ারল্যন্ড ২০১৫ সালে জনগণের ভোটে বিশ্বের প্রথম সমকামী বিয়েতে বৈধতাপ্রাপ্ত দেশ হিসাবে নজির গড়ে। এবার একজন সমকামী সে দেশেরই প্রধানমন্ত্রী হচ্ছেন।
ব্রিটেনের নির্বাচন ও রাজনীতিতে ‘অভিবাসন’ যেভাবে ইস্যু হয়ে উঠলো
ব্রিটেনে আর ক’দিন পরেই অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে আসার ব্যাপারে ক্ষমতাসীন কনসারভেটিভ পার্টির অবস্থানকে আরো শক্ত করতে আগাম এই নির্বাচন দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।
ওই ব্রেক্সিট গণভোটে অন্যতম প্রধান একটি ইস্যু ছিলো অভিবাসন। এবারের নির্বাচনের প্রচারণাতেও প্রধান রাজনৈতিক দলগুলোকে এবিষয়ে কথাবার্তা বলতে হচ্ছে। কিন্তু আগে দক্ষিণপন্থী ছাড়া বাকি রাজনীতিকরা বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করেছেন। বিশ্বের প্রাচীন গণতন্ত্রের এই দেশটির নির্বাচনে অভিবাসন কিভাবে ইস্যু হয়ে উঠলো? খোঁজ নিয়েছেন বিবিসির রুথ আলেকজান্ডার।
মাত্র ন’বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন ক্যামিলা স্কোফিল্ড। মিজৌরির যে এলাকায় তিনি থাকতেন সেই এলাকা বিভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত ছিলো। ফলে জাতিগত রাজনীতির কথা সবসময়েই তার মনে ছিলো। তারপর তোন একসময় তিনি ব্রিটেনে ফিরে আসেন। পেশা হিসেবে বেছে নেন গবেষণার। কারণ সেসময় এবিষয়টি নিয়ে খুব একটা লেখালেখি হয়নি।
এখন তিনি ইস্ট এংলিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ইতিহাসের গুরুত্বপূর্ণ এক মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বলেছেন, "১৯৪০-এর দশকের শেষ দিকে অভিবাসন নিয়ে কথাবার্তা শুরু হয়। তখনকার সবচেয়ে বিখ্যাত ঘটনা ছিলো - উইন্ডরাশ এম্পায়ার নামের একটি জাহাজে করে জ্যামাইকা থেকে পাঁচশোর মতো শ্রমিকের ব্রিটেনে আসা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত ব্রিটেনে তখন শ্রমিকের অভাব ছিলো। সেই শূন্যতা পূরণ করতে ব্রিটিশ সরকার তখন যেসব দেশে তাদের উপনিবেশ ছিলো, সেখান থেকে লোকজনকে আসার জন্যে আমন্ত্রণ জানালো।
শুরু হয়েছিলো অল্পকিছু লোকজনের আসার মধ্য দিয়ে। কিন্তু ৫০ এর দশকের শেষ দিকে আসতে লাগলো হাজার হাজার শ্রমিক।
প্রথম এর বড়ো রকমের নেতিবাচক প্রতিক্রিয়া ছিলো ১৯৫৮ সালের নটিং হিল দাঙ্গার ঘটনা। সেই দাঙ্গা থামাতে পুলিশ মোতায়েন করতে হয়েছিলো।
তিনি জানান, ওই ঘটনা ছিলো এক শ্বেতাঙ্গ নারীকে কেন্দ্র করে। আফ্রো-ক্যারিবিয়ান এক পুরুষের সাথে তার সম্পর্ক ছিলো। তাদের উপর হামলা হলো একটি পানশালার বাইরে। সেখান থেকে কৃষ্ণাঙ্গদের ওপর একের পর এক হামলার সূত্রপাত হলো। এই আক্রমণের জন্যে শ্বেতাঙ্গ গ্যাংগুলোকে তখন কঠোর সাজা দেওয়া হয়।
সারা বিশ্বেই তখন যুক্তরাজ্যের উপনিবেশ ছিলো এরকম অনেক দেশ এক এক করে স্বাধীন হচ্ছিলো। আর ব্রিটেন তখন নিজেকে নবগঠিত কমনওয়েলথের প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।
ক্যামিলা স্কোফিল্ড বলেন, সদ্য স্বাধীন নতুন এই দেশগুলোর সাথে ব্রিটেনের যে টানাপোড়েনের সম্পর্ক তার সঙ্গে জড়িত ছিলো দেশটির অভিবাসন নীতি। কমনওয়েলথ দেশগুলোর সাথে সম্পর্ক ভালো রাখার একটা আকাঙ্ক্ষাও ছিলো তাদের। ফলে বিদেশিরাও তখন প্রচুর সংখ্যায় আসতে থাকলো।
১৯৬৮ সালের ২০শে এপ্রিল। প্রখ্যাত এক ব্রিটিশ রাজনীতিক বার্মিংহামে কনসারভেটিভ পার্টি এসোসিয়েশনে ভাষণ দেন। তিনি ইনোক পাওয়েল। তিনি জানতেন তার বক্তব্য উত্তেজনার সৃষ্টি করবে।
সেদিন তিনি বলেন, বছরে ৫০ হাজারের মতো মানুষ যারা অন্যের ওপর নির্ভরশীল তাদেরকে আসার অনুমতি দেওয়া হলে দেশ হিসেবে আমরা তো পাগল, আক্ষরিকভাবেই উন্মাদ হয়ে যাবো। মনে হচ্ছে, দেশটি তার নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে চিতা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে।"
মি. পাওয়েল এস্টাবলিশমেন্ট বা ক্ষমতা-কাঠামোর অংশ ছিলেন। তার এই ভাষণকে দেখা হলো এমন এক মুহূর্ত হিসেবে, যখন ক্ষমতাধরদের একজন এরকম সস্তা জনপ্রিয়তার ভাষায় কথা বললেন।।
ব্রিটিশ রাজনীতিতে এর বড় রকমের এবং দীর্ঘমেয়াদী প্রভাব পড়লো। তখন অভিবাসনের মতো ইস্যুর সাথে সরাসরি যুক্ত হলো জাতিগোষ্ঠীর মতো বিষয়। অর্থাৎ - অভিবাসনের বিষয়ে কথা বলা বর্ণবাদী বক্তব্যের মতো শোনাতে লাগলো।
ক্যামিলা স্কোফিল্ড বলেন, তখন অভিবাসী বলতে বোঝাতো শুধু সংখ্যালঘু কৃষ্ণাঙ্গদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘ এক ছায়া পড়লো এর উপর। জাতিগোষ্ঠীর প্রতি বৈষম্য, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ এর সবই ফ্যাসিবাদের সাথে সম্পর্কিত। তখন এমন এক ক্ষমতা-কাঠামো ছিলো যারা এ ধরনের রাজনীতি থেকে দূরে থাকতে চাইতো।
ইনোক পাওয়েলকে বর্ণবাদী বক্তব্য দেওয়ার একদিন পরেই তার পদ থেকে বরখাস্ত করা হয়। কিছু পরিবর্তন আনা হয় আইনে। লোকজন যাতে অবাধে আসতে না পারেন সেজন্যে আরোপ করা হয় বিধি নিষেধ। কিন্তু মূলধারার রাজনীতিকরা তখনও অভিবাসনকে রাজনীতির ইস্যু করেননি। কারণ তারা ভয়ে ছিলেন। কারণ তারা মনে করতে অভিবাসন নিয়ে রাজনীতি করা হলে খারাপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং তারা নিজেরাও বর্ণবাদী হিসেবে চিহ্নিত হতে পারেন।
ইনোক পাওয়েল যা চেয়েছিলেন তার বক্তব্যের প্রভাব হলো ঠিক উল্টো। মি. পাওয়েল চেয়েছিলেন এটা নিয়ে কথাবার্তা হোক। ঠেকানো হোক অভিবাসীদের। কিন্তু তার বক্তব্যের পর অভিবাসন ইস্যু চলে গেলো রাজনৈতিক এজেন্ডার বাইরে।
লন্ডনে কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক টিম বেইল রাজনীতি ও অভিবাসন বিশেষজ্ঞ।
তিনি বলেন, ‘আপনি যখন রাজনীতিবিদদের সাথে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে এটি খুব স্পর্শকাতর বিষয়। দেখবেন অনেকেই এই বিষয়ে কথা বলতে গেলে খুব সতর্ক থাকেন। নিজেদের বাঁচিয়ে কথা বলেন।’
১৯৭০ এর দশকে রাজনীতিবিদরা অভিবাসনের মতো বিষয় এড়িয়ে চলতে লাগলেন। ইনোক পাওয়েলের ভাষণের ১০ বছর পর আরো একজন প্রখ্যাত রাজনীতিক এই বিষয়ে আবার মুখ খুললেন। তিনি কনসারভেটিভ পার্টির নতুন নেতা মার্গারেট থেচার।
১৯৭৯ সালে, নির্বাচনের আগে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লোকজন ভীত হয়ে পড়েছে যে এই দেশটি ভিন্ন সংস্কৃতির লোকজনে প্লাবিত হয়ে যেতে পারে। ফলে আপনি যদি বিভিন্ন জাতির মধ্যে সুসম্পর্ক চান তাহলে এধরনের লোকের সংখ্যার ব্যাপারে লোকজনের ভয় কমাতে হবে।’
যেসব ভোটার অতি দক্ষিণপন্থী রাজনীতির দিকে তাকিয়ে ছিলেন, এই বক্তব্য দিয়ে মার্গারেট থেচার তাদের মন জয় করার চেষ্টা করলেন। তিনি চেষ্টা করেছিলেন ইনোক পাওয়েলের বিদ্বেষপূর্ণ সুর এড়াতে। কিন্তু তিনিও বিভাজনের সৃষ্টি করেন এবং সমালোচিত হন।
কেউ বললেন যে মার্গারেট থেচারের বক্তব্য বর্ণবাদী। কেউ কেউ তার কথার সাথে একমত হলেন। আবার কেউ বললেন যে, তিনি বর্ণবাদী ভাষায় কথা বলছেন।
সমালোচনার মুখে পড়ে মার্গারেট থেচার তখন এই অভিবাসন ইস্যুটি ত্যাগ করেন। তখন রাজনীতি থেকেও বিষয়টি উধাও হয়ে যায়। তারপর ১৯৯৭ সালে সরকারের পরিবর্তন ঘটলো। তখনও রাজনীতিকদেরকে অভিবাসন বিষয়ে খুব কিছু বলতে শোনা যায়নি।
ইতোমধ্যে অনেক কিছুর পরিবর্তন ঘটলো। প্রথমত, যুদ্ধ-কবলিত বিভিন্ন দেশ থেকে ব্রিটেনে আসা আশ্রয়প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পেলো। ঠিক তারপরই ঘটলো বড় একটা ঘটনা।
ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিলো আরো ১০টি দেশ। তারাও পেলো ইউনিয়নের যেকোনো দেশে বসবাস ও কাজ করার অধিকার।
সরকার থেকে বলা হলো হয়তো সামান্য কয়েক হাজার লোক যুক্তরাজ্যে চলে আসতে পারে। কিন্তু মাত্র এক বছরেই পোল্যান্ড থেকে এলো ১৭ হাজার, লিথুয়ানিয়া থেকে ১০ হাজার, ৭ হাজার এলো স্লোভাকিয়া থেকে। সব মিলিয়ে ৫০ হাজার। এবং তারা আসতেই থাকলো।
সরকার তখন সত্যি সত্যি বুঝতে পারলো লোকজনের কাছে যুক্তরাজ্য কতো জনপ্রিয় এক গন্তব্য হতে পারে।
বিরোধী কনসারভেটিভ পার্টির নেতা মাইকেল হাওয়ার্ড অভিবাসনকে ইস্যু করার সিদ্ধান্ত ছিলেন। তারা মনে করলেন, এবিষয়ে তাদের দল আগের যেকোনো সময়ের তুলনায় জোরে কথা বলতে পারে।
২০০৫ সালের নির্বাচনে একটি পোস্টার ছাড়া হলো যার মূল বক্তব্য ছিলো - অভিবাসন নিয়ে কথা বলা বর্ণবাদী কিছু নয়। আমরা যা ভাবছি আপনিও কি সেটা ভাবছেন?
বামপন্থী রাজনীতিকরা এই পোস্টারের তীব্র সমালোচনা করলেন। নির্বাচনে কনসারভেটিভ পার্টি জিততে পারলো না ঠিকই কিন্তু তাদের ভোট বাড়লো। তারা পরীক্ষা করে দেখলো যে, বিষয়টি আগের মতো আর ততোটা বিষাক্ত নয়।
‘প্রচুর সংখ্যায় শ্বেতাঙ্গ ইউরোপিয়ান ব্রিটেনে চলে এলো। এর ফলে রাজনীতিবিদদের জন্যে এবিষয়ে কথা বলা অনেক সহজ হয়ে পড়লো। কারণ তারা তখন অভিবাসনের ব্যাপারে উদ্বেগের মতো বিষয়টি নিয়ে কথা বলতে পারছিলো। কিন্তু তাদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠলো না।’
কনসারভেটিভ দলের নতুন নেতা নির্বাচিত হলেন ডেভিড ক্যামেরন। তিনি বুঝতে পারলেন, অভিবাসন বিষয়ে কথা বলার ক্ষেত্রে দ্বিধা ঝেড়ে ফেলার এখনই সময়।
মার্গারেট থেচারের বক্তব্যের সাথে তিনিও একমত কীনা জানতে চাইলে মি. ক্যামেরন বললেন, ‘আমি ঠিক ওই ভাষা ব্যবহার করবো না। তবে আমি মনে করি, যে মাত্রায় অভিবাসীরা আসছে তাতে লোকজনের মধ্যে উদ্বেগ রয়েছে। ভিন্ন সংস্কৃতি বা ভিন্ন গাত্রবর্ণের লোকেরা আসছে বলে এই উদ্বেগ নয়। আমি মনে করি, লোকজনের উদ্বেগ হচ্ছে তারা যেসব সেবা পাচ্ছে সেটা নিয়ে। এর ফলে স্কুল, হাসপাতাল এবং আবাসনের উপর চাপ বাড়ছে।’
ডেভিড ক্যামেরন শেষ পর্যন্ত অভিবাসনের বিষয়ে রাজনীতিকদের নীরবতা ভেঙে দিলেন। উদারপন্থী সংবাদ মাধ্যমগুলোও তাকে প্রশংসা করলো। বিরোধীরা রইলো চুপ করে। বরং তারাও একই সুরে কথা বললো।
প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ইউরোপিয়ান ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে আসা অভিবাসন নীতিমালা আরো কড়া করলেন। তখন তার মুখে নতুন শ্লোগান শোনা গেলো- ব্রিটিশ লোকজনের জন্যেই ব্রিটিশ চাকরি।
অভিবাসন প্রসঙ্গ উঠে এলো রাজনীতির এজেন্ডায়। সঙ্কোচ কেটে গেলো। মুখ খুলে গেলো ব্রিটিশ রাজনীতিকদের। জনগণের দিক থেকে চাপের মুখে পড়লো তারা।
ডেভিড ক্যামেরন ২০১০ সালের জানুয়ারি মাসে বিবিসিকে বলেছিলেন, "নেট অভিবাসীর সংখ্যা আমরা কয়েক হাজারে দেখতে চাই, কয়েক লাখে নয়। তাদের সংখ্যা কতো হবে সেটার ওপর আমরা প্রত্যেক বছরেই একটা সীমা বেধে দেই।"
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক রবার্ট ফোর্ড অভিবাসনের রাজনীতি নিয়ে গবেষণা করেছেন। বলছিলেন, গত ২০ বছরের অভিবাসন বিতর্কে এটাই ছিলো সম্ভবত সবচে তাৎপর্যপূর্ণ মুহূর্ত। কারণ ডেভিড ক্যামেরন বললেন, অভিবাসীর সংখ্যা এক লাখের নিচে নামিয়ে আনতে হবে।
নেট মাইগ্রেশনের অর্থ হচ্ছে কতো লোক আসছে এবং কতো লোক চলে যাচ্ছে সেটার হিসেবে করে বের করা যে কতো লোক শেষ পর্যন্ত থেকে গেছে।
রবার্ট ফোর্ড বলেন, "আমরা ঠিক জানি না গ্রস মাইগ্রেশনের কথা না বলে তারা কেনো নেট মাইগ্রেশনের কথা বললেন। কতো লোক ব্রিটেনে ছেড়ে চলে যাচ্ছে সেটা কিন্তু ভোটাররা দেখতে পায় না। কতো লোক আসছে সেটাই শুধু তারা দেখতে পারে।"
‘অভিবাসনের বিষয়ে বলতে গিয়ে তখন নানা ধরনের পরিসংখ্যান তুলে ধরা হলো। বলা হলো কি এর অর্থনৈতিক লাভ ও ক্ষতি। পুরো বিতর্কটাই যেনো হয়ে উঠলো অ্যাকাউন্টিং এর একটা হিসেবের মতো। এর ভেতর থেকে আবেগের মতো বিষয় ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হলো।’
সমস্যা হলো অভিবাসীদের ঠেকানোর জন্যে সরকারের হাতে কোনো উপায় ছিলো না। ইতোমধ্যে ই ইউর সদস্য সংখ্যা আরো বেড়ে গেলো। তখন রোমানিয়া এবং বুলগেরিয়া থেকে লোকজনের আসার ওপর সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হলো। কিন্তু সেটাও তুলে নেওয়া হলো ২০১৪ সালে।
মি. ফোর্ড বলেন, সেসময় এমন এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো যাতে নতুন একটা রাজনৈতিক দলের জন্যে সুযোগ সৃষ্টি হলো।
ওই দলটির নাম ইউনাইটেড কিংডম ইন্ডিপেন্ডেন্স পার্টি, সংক্ষেপে ইউকিপ। এই দলটি নব্বইয়ের দশক থেকেই ব্রিটেনকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের করে আনার পক্ষে প্রচারণা চালাচ্ছে। তখনও তারা জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি।
তিনি বলেন, ‘ইউকিপের ওপর আমি যখন বই লিখছিলাম তখন ওই দলের প্রধানের সাক্ষাতকার নিয়েছিলাম। তিনি বলেছিলেন, গত ১৫ বছর ধরে আমি ভোটারদের বোঝাতে চেষ্টা করছি যে ই ইউ থেকে বেরিয়ে আসা ছাড়া তারা অভিবাসন সমস্যার সমাধান দিতে পারবে না। তবে ক্যামেরনের প্রতিশ্রুতির পর এবিষয়ে ভোটারদের বোঝাতে আমাকে আর চেষ্টা করতে হয়নি। তারাই এর উপসংহার টেনে নিয়েছে।’
তারপরই তাদের প্রতি সমর্থন বাড়তে লাগলো। ব্রিটেনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো ইউকিপ। ইতোমধ্যে অভিবাসনও হয়ে উঠলো রাজনীতির কেন্দ্রীয় ইস্যুগুলোর অন্যতম। আর তখনই ব্রেক্সিট গণভোটে ভোটাররা ইইউ থেকে বেরিয়ে আসার পক্ষে রায় দিলো।
৫২ শতাংশ ভোটার ভোট দিলেন ত্যাগের পক্ষে আর থেকে যাওয়ার পক্ষে ৪৮ শতাংশ। বলা হলো, এ এক ব্যতিক্রমী মুহূর্ত। এই সিদ্ধান্তের ফলে এখন সবকিছুই বদলে যেতে শুরু করবে।
ভোটারদের এই সিদ্ধান্তের পেছনে বড়ো ভূমিকা ছিলো অভিবাসন নীতি, যার পক্ষে জোর প্রচারণা চালিয়েছে ইউকিপ।
রবার্ট ফোর্ড বলেন, ‘এটা হলো বাঘের পিঠের ওপর বসে থাকার মতো। আপনি বাঘটিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে দিকটা অনেক বেশি যৌক্তিক, কিন্তু তার অর্থ এই নয় যে বাঘটি সেদিকেই যেতে চাইবে।’
যুক্তরাজ্যে এরকমই একজন অভিবাসী হলেন এরিক কাউফমান। তিনি বড় হয়েছেন ক্যানাডায়। লন্ডন বিশ্ববিদ্যালয়ের বারবেক কলেজের একজন শিক্ষক। গবেষণা করেছেন অভিবাসনের বিষয়ে জনগণের দৃষ্টিভঙ্গি নিয়ে।
তার মতে, ইস্যুটি ব্রিটিশ রাজনীতির কেন্দ্রে উঠে এলেও, এনিয়ে এখনও কিছু ট্যাবু রয়ে গেছে। তিনি মনে করেন, অভিবাসনের বিষয়ে লোকেরা যখন কথা বলে তখন তারা নিজেদের মতো অনেক কিছু ঠিক করে নেয়। তার মনে করে, নতুন যারা আসছেন তারা ঠিক আমাদের মতো নয়।
তিনি বলেন, ‘আমার মনে আছে, আমি একবার এক মহিলার সাক্ষাৎকার নিচ্ছিলাম। তিনি বলছিলেন, আমি ট্রামে করে যাচ্ছিলাম। দেখলাম কেউ ইংরেজি বলছে না। মনে হলো, আমি বিদেশে এসেছি। তখন একজন তার কথার প্রতিবাদ করলো। এবং তিনি তখনই তার কথা ঘুরিয়ে ফেললেন। বললেন, ওহ আমার নাতি নাতনিরা তো চাকরি পাবে না।’
রাজনীতিবিদরাও সংঘাত এড়ানোর জন্যে একই কৌশলে কথা বলতে লাগলেন। এটা যে শুধু ব্রিটেনেই তা কিন্তু নয়। বেশিরভাগ পশ্চিমা দেশেই এটা বড় ধরনের এক রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে।
রাজনৈতিক বিতর্কে এই অভিবাসন নিয়ে এখনও রাজনীতিবিদরা খোলামেলা আলোচনা করেন না। তারা এর অর্থনৈতিক দিক নিয়ে কথা বলেন ঠিকই কিন্তু এর সাংস্কৃতিক ও রাজনৈতিক মতপার্থক্যের মতো বিষয়ে কিছু বলেন না। বলেন না কারণ তারা এনিয়ে কথা বলতে ভয় পান।
সূত্র: বিবিসি
ইউরোপে পরমাণু বোমাবাহী বি-৫২ মোতায়েন আমেরিকার
রাশিয়া সীমান্তবর্তী পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক জোটের আসন্ন মহড়াকে সামনে রেখে পরমাণু বোমা বহন করতে সক্ষম বি-৫২ বোমারু বিমান মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। ব্রিটেনের মাটিতে এই বিমান মোতায়েন করা হবে। আগামী দিনে পরমাণু বোমা বহনে সক্ষম এই বিমানটি যৌথ মহড়ায় অংশ নেবে বলে জানা গেছে।
এই সম্পর্কে মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, মিত্রদের সঙ্গে প্রশিক্ষণ এবং যৌথ অংশদারিত্বের ফলে মিত্রদেশগুলোর মধ্যে সমন্বয় বাড়বে। এছাড়া, মার্কিন বিমান বাহিনী মিত্রদের সঙ্গে টেকসই সম্পর্ক তৈরি করবে যার মাধ্যমে আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৃহত্তর অঙ্গনে লড়াই করার ক্ষমতা অর্জন করবে।
এর আগে, গত এপ্রিল মাসে মার্কিন বাহিনী এস্তোনিয়াতে সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ মোতায়েনের কথা বলেছিল। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকার পূর্ব ইউরোপের দেশগুলোতে সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তাদের ভাষায় রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলার লক্ষ্যে তারা এসব পদক্ষেপ নিচ্ছে। রাশিয়া এর বিরোধিতা করে আসছে। মস্কো বলছে- মার্কিন এসব পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বিনষ্ট করছে।
ভোলায় মাকে গলা কেটে মেয়েকে পুড়িয়ে হত্যা
ভোলার
দৌলতখান উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে গলা কেটে স্ত্রীকে হত্যার পর ঘরে
আগুন দিয়ে শিশুকন্যাকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। মো. বেলাল হোসেন (৪০)
নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত ব্যক্তিরা হলো শাহানাজ বেগম (২২)
ও তার নয় মাস বয়সী কন্যা মোহনা।
শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড এলাকার দুদু পাটোয়ারির বাড়িতে এই ঘটনা ঘটে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, বেলাল
পেশায় ট্রাকচালক। তিনি তিনটি বিয়ে করেছেন। শাহানাজ তার দ্বিতীয় স্ত্রী।
গতকাল স্ত্রী, কন্যা ও ছয় বছর বয়সী ছেলে মেহেদিকে নিয়ে একই ঘরে ঘুমিয়ে
ছিলেন বেলাল। রাত তিনটার দিকে তিনি মেহেদিকে ঘর থেকে বের তার দাদির ঘরে
দিয়ে আসেন। পরে স্ত্রী শাহানাজের গলা কেটে হত্যা করার পর ঘরে আগুন ধরিয়ে
দেন। এতে ওই শিশুকন্যা মোহনাও মারা যায়। ঘরে আগুন দেয়ার পর অসুস্থতার
অজুহাতে বেলাল ভোররাতে ভোলা সরকারি হাসপাতালে ভর্তি হন। খবর পেয়ে পুলিশ
শাহানাজের গলাকাটা ও মোহনার গলিত লাশ উদ্ধার করে। লাশ দুটি ময়নাতদন্তের
জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় বেলালকে আটক করা হয়েছে।
ওসি মো. এনায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে মেহেদি ও তার দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের পশ্চিম জয়নগর গ্রামের ২ নম্বর ওয়ার্ড এলাকার দুদু পাটোয়ারির বাড়িতে এই ঘটনা ঘটে।
ওসি মো. এনায়েত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে মেহেদি ও তার দাদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
লন্ডনে ব্যস্ত এলাকায় সন্ত্রাসী হামলা, নিহত ৬
লন্ডনে সন্ত্রাসী হামলায় ছয় জন নিহত ও ২০ জন আহত হয়েছে। একইসাথে সন্দেহভাজন তিনজন গুলিতে নিহত হওয়ার তথ্যও প্রকাশ করেছে পুলিশ।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের একজন সদস্যও এ ঘটনায় গুরুতর আহত হয়েছে।
আহত অন্তত ২০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
ঘটনার পর লন্ডন ব্রিজ ও পরে লন্ডন ব্রিজ রেল স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেন্দ্রে ব্যস্ত লন্ডন ব্রিজে একটি গাড়ি বেশ কয়েকজন পথচারীকে আঘাত করে।
একই সাথে লন্ডন ব্রিজের কাছে বরো মার্কেট এলাকায় ছুরি হাতে সাধারণ মানুষের ওপর হামলার ঘটনাও ঘটেছে।
ঘটনার সময় বিবিসির সাংবাদিক হলি জোন্স লন্ডন ব্রিজে ছিলেন। তিনি বলেন, একজন পুরুষ "ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে" গাড়িটি চালাচ্ছিল।
ঘটানাটিকে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে।
এদিকে লন্ডনের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত আখ্যায়িত করে এর তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র।
গত মার্চের পর থেকে এটি লন্ডনে তৃতীয় সন্ত্রাসী হামলার ঘটনা।
সূত্র : বিবিসি
Friday, June 2, 2017
মধ্যবিত্তের ওপর করের চাপ বাড়বে : সিপিডি
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে একমত পোষণ করলেও তা বাস্তবায়নে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় সুনির্দিষ্ট কোনো কাঠামো দেখছে না সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শুক্রবার বাজেট-পরবর্তী পর্যালোচনায় বেসরকারি এ গবেষণা সংস্থার সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, 'বাজেট বাস্তবায়নের জন্য একটি বাস্তবায়ন কর্মপরিকল্পনা খুব দ্রুততার সঙ্গে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনের কাছ থেকে আসতে হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি ?টাকার বাজেট প্রস্তাব তুলে ধরেছেন, তাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৮৭ হাজার ৯৯০ কোটি টাকা।
ফলে আয় ও ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি থাকছে এক লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকা। অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে এই ঘাটতি পূরণের পরিকল্পনা করেছেন মুহিত।
শুক্রবার ঢাকার একটি হোটেলে সিপিডির বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে দেবপ্রিয় বলেন, রাজস্ব আদায় বাড়াতে যেসব পদ্ধতির কথা বাজেটে এসেছে, তাতে উৎপাদন ব্যয় ও ভোক্তা ব্যয় বাড়বে। সেই সঙ্গে আগামী বছর মূল্যস্ফীতিও বাড়ার আশঙ্কা রয়েছে। তাতে মধ্য ও নিম্ন মধ্যবিত্তের ওপর চাপ বাড়বে।
জাতীয় নির্বাচনের দেড় বছর আগে বড় আকারের এই বাজেটের খরচ মেটাতে প্রায় আড়াই লাখ কোটি টাকা জনগণের কাছ থেকে কর ও শুল্ক হিসেবে আদায়ের পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে ৯১ হাজার ২৫৪ কোটি টাকা আসবে মূল্য সংযোজন কর থেকে।
মুহিতের এই পরিকল্পনার সমালোচনা করে দেবপ্রিয় বলেন, দ্রুত অর্থ আসে- এরকম ক্ষেত্রে বেছে বেছে কর বাড়ানো হয়েছে।
আর চলতি বছর ১৫ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি ধরে দুই লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাই যেখানে পূরণ হয়নি সেখানে ৩১ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি ধরে দুই লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা রাজস্ব হিসেবে কীভাবে আদায় করা সম্ভব তাও 'বোধগম্য হয়নি' সিপিডির কাছে।
বাজেটে যে কাঠামোতে মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক ও রেগুলেটরি ডিউটি আরোপ করার পরিকল্পনা দেয়া হয়েছে তাতে আমদানি খাতের চেয়ে অভ্যন্তরীণ বাজারমুখী উৎপাদন ব্যবস্থার ওপর অনেক বেশি চাপ পড়বে বলেও দেবপ্রিয় মনে করছেন।
অন্য বছরের মতো এবারও বাজেট প্রস্তাবে তিনভাবে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। এগুলো হলো- রিয়েল এস্টেটে বিনিয়োগ, বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলে বিনিয়োগ এবং স্বেচ্ছায় ঘোষণা দিয়ে নির্দিষ্ট জরিমানার মাধ্যমে অপ্রদর্শিত আয় বৈধ করা।
বছরের পর বছর এভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকলে সৎ করদাতারা কেন উৎসাহিত হবেন- সেই প্রশ্ন রাখেন দেবপ্রিয় ভট্টাচার্য। সরকারকে এ বিষয়ে একটি স্থায়ী সমাধান খোঁজার পরামর্শ দেন তিনি।
বাজেট প্রস্তাবে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হলেও তা অর্জন হবে কি না সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন সিপিডি ফেলো।
তিনি বলেন, এই বাজেটে যে ধরনের রাষ্ট্রীয় ও ব্যক্তি বিনিয়োগ আসার সম্ভাবনার কথা বলা হয়েছে; সে সম্ভাবনা বাস্তবায়নের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেগুলো সঙ্গতিপূর্ণ মনে করছি না।
সিপিডি মনে করছে, প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পেঁৗছতে হলে বেসরকারি বিনিয়োগের গতি আরও বাড়াতে হবে।
অর্থমন্ত্রী এক লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা বাজেট ঘাটতি মেটাতে ৫১ হাজার ৯২৪ কোটি টাকা বিদেশি উৎস থেকে পাবেন বলে আশা করেছেন। কিন্তু তার এই পরিকল্পনারও কোনো যৌক্তিক ভিত্তি দেখছেন না দেবপ্রিয়।
তিনি বলেন, ঘাটতির ভারসাম্য মেলানোর জন্যই হয়তো অর্থমন্ত্রী বিদেশি এ অর্থায়নের কথা বলেছেন।
'বাংলাদেশেরে ইতিহাসে একটি অর্থবছরে সর্বোচ্চ বিদেশি অর্থায়ন ব্যবহার করার পরিমাণ হলো ২ দশমিক ৭ বিলিয়ন ডলার। সেখানে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার ব্যবহার করা হবে- কোনো শিশুও এটাকে বিশ্বাসযোগ্য মনে করবে না।'
দেবপ্রিয় বলেন, সামাজিক নিরাপত্তা নয়, যেতে হবে সামাজিক সুরক্ষায় এবং এ খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে।
তিনি মনে করছেন, শিক্ষায় বরাদ্দ কিছু বাড়লেও স্বাস্থ্য খাত বঞ্চিত দশায় আছে। প্রতিরক্ষায় বরাদ্দ আগের মত থাকলেও কৃষিতে কমে গেছে।
বাজেট প্রস্তাবের কয়েকটি জায়গায় পরিসংখ্যাগত বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন দেবপ্রিয়। বাজেটে কর্মসংস্থান বাড়ানোর কোনো নির্দিষ্ট পরিকল্পনা না রাখা এবং ব্যাংক খাতে পুনঃঅর্থায়নের জন্য বাজেটে দুই হাজার কোটি টাকা রাখার সমালোচনা করেন তিনি।
অগ্রাধিকার ও বড় প্রকল্পগুলোর অর্থ খরচ করতে না পারায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, চলতি অর্থবছরে বাজেটের ২২ শতাংশ বরাদ্দ খরচ করা যায়নি। এবারও ২০ শতাংশ বরাদ্দ ওইসব প্রকল্পেই রাখা হয়েছে।
শুধুমাত্র প্রশাসনিক ব্যবস্থাপনা দিয়ে বাংলাদেশে একটি বাজেট দক্ষভাবে বাস্তবায়ন করা কঠিন মন্তব্য করে দেবপ্রিয় বলেন, এই বাজেটও প্রশাসন দিয়ে 'সফলভাবে বাস্তবায়ন' করা সম্ভব হবে তিনি মনে করেন না।
পুরো বাজেটই উজ্জ্বল, কোথাও দুর্বলতা নেই
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাজারে ভ্যাটের প্রভাব পড়বে না। ১ জুলাই থেকে ১৫ শতাংশ ভ্যাট কার্যকর করা হলেও এর কারণে পণ্যের দাম, ব্যাংকের গ্রাহকসহ অন্য খাতে যেসব কর আরোপ করা হয়েছে এতে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। কারণ যাদের ওপর কর আরোপ করা হয়েছে, তারা সম্পদশালী। এক প্রশ্নে তিনি বলেন, এটি আমার জীবনের শ্রেষ্ঠ বাজেট। এটি একটি উজ্জ্বল বাজেট। কোথাও দুর্বলতা নেই। গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, ইআরডি সচিব কাজী শফিকুল আজম এবং পরিকল্পনা বিভাগের সচিব মো. জিয়াউল ইসলাম।
অর্থমন্ত্রী বলেন, এটি জনকল্যানমূলক বাজেট। এতে আওয়ামী লীগ সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য প্রতিফলিত হয়েছে। সরকারের মূল উদ্দেশ্যই হচ্ছে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এ কারণে বাজেটে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্যবিমোচন, সমতা প্রতিষ্ঠা, সমাজের অনগ্রসর শ্রেণির উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে। কর ব্যবস্থায় যে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে, তাতে জনগণের ওপর বাড়তি করের বোঝা চাপবে না। যেটুকু কর দিতে হবে তার সক্ষমতা মানুষের ইতোমধ্যে অর্জিত হয়েছে।
ভ্যাট প্রসঙ্গে বলেন, ভ্যাটের প্রভাব নিম্ন ও স্বল্প আয় এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর পড়বে না। কারণ অনেক ক্ষেত্রে পণ্যে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে ভ্যাটমুক্ত লেনদেনের সীমাও। আগে ভ্যাটমুক্ত লেনদেনের সীমা ৩০ লাখ টাকা ছিল। সেটি ৩৬ লাখে উন্নীত করা হয়েছে। ফলে অনেক ছোট ব্যবসায়ী ভ্যাটের আওতা থেকে বাইরে চলে গেছে। অন্যদিকে ৩ শতাংশ ভ্যাট ছিল ৮০ লাখ টাকা টার্নওভারের ওপর। সেটিকেও বাড়িয়ে দেড় কোটিতে উন্নীত করা হয়। এই সীমা পর্যন্ত ৪ শতাংশ ভ্যাট দিতে হবে। আবার বিদ্যমান আইনে ৫৩৬টি পণ্য ভ্যাটের আওতামুক্ত ছিল; তা বাড়িয়ে ১ হাজার ৪৩টিতে উন্নীত করা হয়েছে। ফলে বাজারে জিনিসপত্রের মূল্যে প্রভাব পড়বে না।
অর্থমন্ত্রী বলেন, দারিদ্র্যবিমোচনে আমাদের বরাদ্দ ৫৪ দশমিক ১৭ শতাংশ। এ ছাড়া লিঙ্গ সমতার জন্য ২৮ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। পেনশনের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে বৈদেশিক সহায়তা বেশি ধরা হয়েছে। এটা অনেক বেশি, তবে আদায় সম্ভব। গত কয়েক বছর বিপুল পরিমাণ সহায়তা আদায় করেছি। পাইপলাইনে অনেক টাকা রয়ে গেছে। ব্যবহার করতে পারছি না। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাস্তবায়নকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে থাকে। এবার সে আলোচনা (রিভিউ) একটু বাড়াতে হবে।
এরপর শুরু হয় প্রশ্ন-উত্তর পর্ব।
প্রশ্ন : গত কয়েক বছরে দেশকে ভিক্ষুকমুক্ত করার উদ্যোগ থাকলেও এবারের বাজেটে তা নেই?
মুহিত : ভিক্ষাবৃত্তি সম্পর্কে এ বাজেটে সামান্য বলা হয়েছে। দেশে ভিক্ষুকের সংখ্যা কম। তবে কিছু লোকের স্বভাব ভিক্ষা করা। এ জন্য এটি অব্যাহত রয়েছে।
প্রশ্ন : আপনি যেদিন বাজেট দিলেন, সেদিনই গ্যাসের মূল্য বৃদ্ধি কার্যকর হয়েছে। এ বিষয়ে বক্তব্য কী?
মুহিত : গ্যাসের দাম কিছুই বাড়াইনি, আগে যা ছিল তা-ই। বাজেটে আমি শুধু বলেছি, গ্যাসের দাম ২০১৮ সালে বাড়বে। আমদানি করা গ্যাসের ওপর আমাদের ব্যাপক নির্ভরতা বাড়বে। তখন এর দাম বাড়বে।
প্রশ্ন : ব্যাংক গ্রাহকদের ওপর আবগারি শুল্ক বৃদ্ধির ফলে দেশ থেকে টাকা পাচারের পথ তৈরি হবে কিনা।
মুহিত : হ্যাঁ কর বাড়ানো হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টে ১ লাখ টাকার বেশি ডিপোজিট আছে, তাদের ক্ষেত্রে আবগারি শুল্ক আরোপ করা হয়েছে। আমার কাছে মনে হয়, যাদের ১ লাখ টাকা আছে তারা সম্পদশালী। মূলত বড়লোক বা ধনীদের কাছ থেকে কর আদায়ের জন্য এই আবগারি শুল্ক দেওয়া হয়েছে।
আ হ ম মুস্তাফা কামাল : আবগারি শুল্কের কারণে টাকা বাইরে পাচার হবে না। বিনিয়োগকারীদের দেশের বাইরে বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। টাকার ধর্ম মান যেখানে বাড়ে সেখানেই যাবে। ইতোমধ্যে অনেকেই সাউথ আফ্রিকায় বিনিয়োগ করছে।
প্রশ্ন : চালের মূল্য এক বছরের ব্যবধানে অনেক বেড়েছে। আপনি বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে আপনার পদক্ষেপ কী?
মুহিত : প্রস্তাবিত বাজেটের প্রভাবে চালের দাম বাড়েনি। হাওর অঞ্চলে আগাম বন্যায় বোরো ফসল তলিয়ে যাওয়ায় চালের বাজারে প্রভাব পড়েছে। তবে চালের দাম দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।
মতিয়া চৌধুরী : হাওর অঞ্চলের দুর্যোগের পাশাপাশি ফাল্গুন মাসে তাপমাত্রা খুব বেশি ছিল। সে কারণে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা কিছু কম হয়েছে। তবে সরকারিভাবে বেশ কিছু চাল আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তা ছাড়া আমরা এখন বোরো ধানের পাশাপশি আউশ ধান চাষের ব্যাপারে গুরুত্বারোপ করেছি। চালের দাম কিছুটা বেড়েছে। হাওরে বহু ফসল পানির নিচে চলে গেছে। আমরা কিছুদিন আগে ১০ টাকা দামে ৩০ কেজি করে চাল বিক্রি করেছি। আগামী তিন মাস (ভাদ্র, আশ্বিন, কার্তিক) আবারো একই দামে চাল দেওয়া হবে।
আমির হোসেন আমু : বাজারে চালের সংকট নেই। তারপরও চাল ও চিনির দাম বাড়ানো হচ্ছে। কিছু লোক অতি উৎসাহী হয়ে এ কাজ করছে।
প্রশ্ন : নতুন ভ্যাট আইনের কারণে পণ্যের মূল্য বাড়বে কিনা?
মুহিত : ১৫ শতাংশ ভ্যাট কার্যকর করা হলেও জিনিসপত্রের দাম বাড়বে না। কারণ অনেক পণ্যে ভ্যাট ছাড় দেওয়া হয়েছে। আগে ভ্যাটমুক্ত লেনদেনের সীমা ৩০ লাখ টাকা ছিল। সেটি ৩৬ লাখে উন্নীত করা হয়েছে। ফলে অনেক ছোট ব্যবসায়ী ভ্যাটের আওতা থেকে বাইরে চলে গেছে। অন্যদিকে ৩ শতাংশ ভ্যাট ছিল ৮০ লাখ টাকা টার্নওভারের ওপর। সেটিকেও বাড়িয়ে দেড় কোটিতে উন্নীত করা হয়েছে। ফলে ব্যাপক সংখ্যক ব্যবসায়ীর ভ্যাটহার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশে নেমেছে। আবার বিদ্যমান আইনে ৫৩৬টি পণ্য ভ্যাটের আওতামুক্ত ছিল। সেটিকে বাড়িয়ে ১ হাজার ৪৩টিতে উন্নীত করা হয়েছে। ফলে বাজারে জিনিসপত্রের মূল্যে প্রভাব পড়বে না
প্রশ্ন : গত বছরের বাজেটে ‘প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে অগ্রযাত্রার ঘোষণা দিয়েছিলেন। সমতা প্রতিষ্ঠার কতটুকু এগিয়েছে দেশ?
মুহিত : সমতা অর্জনের হিসাব হাউসফুল সার্ভের মাধ্যমে করা হয়। এটি ৫ বছর পর পর করা হয়। নির্ভরযোগ্য হিসাব পেতে সময় লাগে। আমরা অর্থ মন্ত্রণালয় থেকে জরিপ করেছি। সে হিসাবে বর্তমান সরকার সমতা অর্জনে অনেক দূর এগিয়ে গেছে। দারিদ্র্যবিমোচনে সম্প্রতি যে অগ্রগতি হয়েছে, সেখানে হতদরিদ্রের হার বেশি।
প্রশ্ন : ইংলিশ মিডিয়াম স্কুলের ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট থেকে ১৫ শতাংশ করা হয়েছে। এতে শিক্ষা ক্ষেত্রে কি বৈষম্য তৈরি হবে না?
মুহিত : শিক্ষায় বৈষম্য দূর করতে ইংলিশ মিডিয়াম স্কুলের ওপর ভ্যাটের বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে ইংশিল মিডিয়াম স্কুলের ওপর ভ্যাট বসালে বৈষম্য হবে না।
প্রশ্ন : বিনিয়োগ বাড়াতে কী ধরনের পদক্ষেপ থাকছে?
মুহিত : বিনিয়োগ উৎসাহিত করা হয়েছে। রপ্তানি আয় কমেছে। রেমিট্যান্স কম। রপ্তানি কমলেও প্রবৃদ্ধি ভালো। সরকারিভাবে রেমিট্যান্স বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। রেমিট্যান্স আয়ের অর্থ দেশে পাঠাতে বর্তমানে ব্যাংক ফি কাটা হয়। এখন থেকে আর কাটা হবে না। আগামী জুলাই থেকে এটা কর্যকর করা হবে।
বেসরকারি বিনিয়োগের ওপর আমরা শুরু থেকেই চাপ দিয়ে আসছি। দেশের ৮০ শতাংশ বিনিয়োগ হয় বেসরকারি খাতের ওপর। সরকারি মাত্র ২০ ভাগ। দেশের উন্নয়ন বেসরকারি খাত ছাড়া সম্ভব নয়। দুর্ভাগ্য বলতে রাজনৈতিক দুর্দশা। এটি ২০১৪ সাল পর্যন্ত ছিল। ২০১৫ সাল থেকে সেখান থেকে উন্নীত শুরু হয়েছে। তার ফলও পাচ্ছি। দেশে জ্বালাও-পোড়াও চলবে না। ভবিষ্যতের ভাগ্য নির্ধারণ করবে এটি। এমন অবস্থায় ২০ থেকে ২২ শতাংশ বেসরকারি বিনিয়োগ খারাপ নয়। তবে ভবিষ্যতে এই অবস্থার উন্নতি হবে। এতে আমাদের ভাগ্য নির্ধারিত হবে।
প্রশ্ন : করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়নি। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
মুহিত : করমুক্ত আয়সীমা নির্ধারণে বিতর্ক অবসানে একটি নীতিগত দর্শন থাকা উচিত। মাথাপিছু আয়ের অনুপাত ও মূল্যস্ফীতিÑ এ দুটি বিষয় বিবেচনায় নিয়ে করমুক্ত আয়ের সীমা নির্ধারিত হতে পারে। বাংলাদেশে করমুক্ত আয়ের সীমা মাথাপিছু আয়ের ২০০ শতাংশের বেশি। উন্নয়নশীল দেশগুলোয় এ অনুপাত ১০০ শতাংশের মধ্যে থাকে। এ ছাড়া আমাদের মুদ্রাস্ফীতিও এ মুহূর্তে কম, ৫ শতাংশের মতো। ফলে আগামী বছরে করমুক্ত আয়ের সাধারণ সীমা ও করহারে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
প্রশ্ন : সিগারেটে করহারে বৈষম্য করা হয়েছে।
মুহিত : বিদেশি ব্র্যান্ডের কারণে দেশি সিগারেট কোম্পানিগুলোর বাজার ধরতে সমস্যা হচ্ছে। তাই বিদেশি সিগারেটের দাম একটু আলাদা রাখা হয়েছে। বিদেশি ব্র্যান্ড সহজে সবাই চেনে, কিন্তু দেশিটা অনেকেই চেনেন না। ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে কম দামি দেশি সিগারেটের দাম নির্ধারণ করা হয়েছে ২৭ টাকা। আর বিদেশিটার দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।
প্রশ্ন : বাজেটে উজ্জ্বলতম এবং দুর্বলতম দিক কোনটি?
মুহিত : পুরো বাজেটই আমার কাছে উজ্জ্বল। কোথাও দুর্বলতা নেই।
প্রশ্ন : আবগারি শুল্কে ৫ কোটি টাকার ক্ষেত্রে ২৫ হাজার টাকা ঘোষণা করেছেন। কিন্তু অর্থবিলে এটি ৩০ হাজার টাকা রয়েছে। কোনটি গ্রহণযোগ্য?
মুহিত : এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলবেন।
নজিবুর রহমান : বৈসাদৃশ্য আছে। বাজেট বক্তৃতায় যেটি আছে সেটিই গ্রহণযোগ্য।
প্রশ্ন : বিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সরবরাহের মিল নেই।
মতিয়া চৌধুরী : আগে গ্রামে বিদ্যুৎ মোটেই ছিল না, তাই হিসাবও ছিল না। এখন আছে, তাই লোডেশেডিং। বাংলাদেশে কথা বলায় বিধিনিষেধ নেই। তাই এত কথা।
প্রশ্ন : বাজেট বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করতে কী ধরনের পদক্ষেপ নেবেন?
মুহিত : স্বস্তির বাজেট। অস্বস্তির কোনো কিছু মনে হয়নি। এটি আমার জীবনের সেরা বাজেট। প্রশাসন আমাকে সহায়তা করেছে। বাজেটের গুণগত মান নিয়ে প্রশ্ন অবান্তর। আমরা চাই পারফরম্যান্স ভালো হোক। যেখানে ৯১ হাজার টাকা থেকে ৩ লাখ ১৮ হাজার কোটিতে নিয়েছি, তাহলে কীভাবে বলব অদক্ষতা। এটি প্রশংসার বাজেট। সংবাদ মাধ্যমেরও প্রশংসা করা উচিত।
প্রশ্ন : বাজেটের উপসংহারে বলেছেন দল, মত, হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে মিলে সামনে এগিয়ে চলার কথা। এ বিষয়ে আপনি কী নির্দেশনা দিয়েছেন?
মুহিত : অবশ্যই দলীয় ভাবনা ও দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। উচ্চাভিলাষী এই বাজেট অবশ্যই আওয়ামী লীগের। তবে আমাদের এই বাজেটের মূল লক্ষ্য জনকল্যাণ। আর এই জনকল্যাণে শামিল হওয়ার জন্য আমার বাজেট বক্তৃতায় দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আমন্ত্রণ জানিয়েছি। এবার পরিস্থিতি ভালো। তাই একটু বেশি বলেছি। বাজেটে জণকল্যাণ ছাড়া কিছুই হতে পারে না।
প্রশ্ন : ব্যাংক খাতে লুটপাট হচ্ছে। কিন্তু সে বিষয়ে সংস্কারের কোনো কথা বলেননি।
মুহিত : ব্যাংক খাতে চুরি-চামারি সব দেশেই হয়। এটা আমাকে হজম করতে কষ্ট হচ্ছে। হয়তো আমাদের দেশে এর পরিমাণ বেশি। তবে আমরা সরকারের পক্ষ থেকে এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছি। নিয়ন্ত্রণের চেষ্টা করছি।
প্রশ্ন : কালো টাকা সাদার বিধান অব্যাহত রাখা হয়েছে। অথচ দুদক কালো টাকার উৎস অনুসন্ধান করে। এ বিষয়ে আপনি কী ভাবেন?
মুহিত : বাজেটে কালো টাকা সাদা করার কোনো বিশেষ সুযোগ দেওয়া হয়নি। কারো টাকা অপ্রদর্শিত থাকলে তা এনবিআরের আইন অনুযায়ী নির্দিষ্ট হারে শুল্ক দিয়ে সাদা করা যাবে সারা বছর। এ সুযোগ বহাল আছে।
Subscribe to:
Posts (Atom)








