Saturday, May 27, 2017

তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও

রমযানের উপরে কারো কোন প্রশ্ন থাকলে আজ রাত ১১ঃ৩০টার মধ্যে করতে পারেন।

***নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় আজ আর নতুন প্রশ্ন করবেন না। আপনাররা কমেন্টে অন্যের প্রশ্নের উত্তরগুলো দেখতে পারেন।

(২) পুরো রমযানে আমি প্রশ্নের উত্তর দেওয়া কমিয়ে দিবো।
(৩) আমরা প্রশ্নের উত্তর দেই বা না দেই, আমাদের কোন পোস্টে কেউ অন্যের প্রশ্নের উত্তর দেওয়া বা কারো কমেন্টে পালটা মন্তব্য করবেন না।
(৪) আপনারা আপনার এলাকায় ফযরের ওয়াক্ত দেখে সাহরী এবং মাগরিবের ওয়াক্ত দেখে ইফতারি করবেন। শুধুমাত্র মুয়াজ্জিনের আযানের উপর নির্ভর করবেন না, কারণ প্রায় মসজিদে আযান দেয় ওয়াক্ত হওয়ার ৩-৫মিনিট পরে। এছাড়া দেশে প্রচলিত রোযার ক্যালেন্ডারে সতর্কতাবশত সাহরীতে ৩/৫ মিনিট মাইনাস করা হয় এবং ইফতারিতে ৩/৫ মিনিট যোগ করা হয়। এটা বিদআ'ত এবং রাসুল সাঃ এর আদেশের লংঘন। আপনারা ফযর ও মাগরিবের ওয়াক্ত কখন শুরু হয়, সেটা নিশ্চিত জেনে সেই অনুযায়ী সাহরী ও ইফতারি করবেন।
(৫) ইমাম বিতির নামায যেইভাবে পড়াবে, আপনি সেইভাবে পড়বেন।
(৬) যারা তারবীহ ১১ পড়ছেন, যারা তারাবীহ ২৩ পড়ছেন - আপনারা কেউ কারো সমালোচনা করবেন না। আপনি যদি কোন একটা মত সঠিক মনে করেন, সেই মতের পক্ষে দলিল দিয়ে লিখতে পারেন, কিন্তু এর বিপরীত মতের কারণে সমালোচনা করা অন্য দলকে দোষারোপ করা অনুচিত এবং সীমা লংঘন।
(৭) সাহরীর জন্য মসজিদের মাইকে গজল গাওয়া, ক্বুরান তেলাওয়াত করা, ঘুম থেকে উঠুন বা এ ধরণের অন্য কোন মাইকিং করা জায়েজ নয়। বরং সুন্নত হচ্ছে সাহরীর জন্য লোকদেরকে ঘুম থেকে ডাকার জন্য অতিরিক্ত একটা আযান দেওয়া। বছর দুয়েক পূর্বে, আমি একবার দেখলাম একজন ফেইসবুক লেখক আবেগের সাথে সাহরীর সময় ডাকাডাকি নিয়ে লম্বা একটা পোস্ট দিলো। একেতো আবেগী লেখা, তার উপরে মহিলা আইডি থেকে পোস্ট। অজ্ঞ মানুষেরা এই নাজায়েজ লিখা লাইক শেয়ার করার জন্য ব্যস্ত হয়ে পড়লো। ফেইসবুকে দ্বীনের কাজ হয় সামান্য। ফেইসবুকে লিখালিখি করে অজ্ঞ এবং পথভ্রষ্ট লোকেরা লোকদের দ্বীনের ক্ষতি-ই করছে বেশি। 


বিঃদ্রঃ আপনারা কেউ ভাববেন না আমি মহিলাদের লেখা ফলো করি। লেখাটা কারো লাইক বা শেয়ারের কারণে আমার চোখে পড়ে। পুরুষদের জন্য কোন গায়ের মাহরাম মহিলাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো কিংবা নারীদের জন্য কোন গায়ের মাহরাম পুরুষকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো নাজায়েজ।

No comments:

Post a Comment